“ডিজাইনারের সাথে কথা বলার সময় আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না…”এই কথা আমরা অনেকের মুখেই শুনি।
স্বপ্নের বাড়ি সাজাতে গিয়ে, অনেকে শুধু ডিজাইন নয় — নিজেদের ইচ্ছা, প্রয়োজন, আর সীমাবদ্ধতাগুলোও ঠিকঠাক বুঝিয়ে বলতে পারেন না। ফলে তৈরি হয় ভুল বোঝাবুঝি, খরচ বাড়ে, সময়ও নষ্ট হয়।
তাই Studio Photik-এ আমরা সবসময় বলি —
আপনার ডিজাইনারের সাথে প্রথম মিটিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই মিটিং যেন হয় অর্থবহ, তার জন্য নিচে থাকল একটা ছোট্ট চেকলিস্ট
আপনি ঘরটা কিভাবে ব্যবহার করবেন?
শুধু ‘বসার ঘর’ বললেই তো হয় না। ওটা কি পরিবার নিয়ে সিনেমা দেখার ঘর? নাকি অফিসের ক্লায়েন্ট আসবে মাঝে মাঝে? – আপনার দৈনন্দিন ব্যবহার বুঝলে তবেই তো সঠিক স্পেস প্ল্যানিং হবে।
আপনার রঙের পছন্দ কী?
সবাই বলে “সফট টোন চাই ”, কিন্তু সেটা তো অনেক রকম! আপনি earthy tones পছন্দ করেন, নাকি cool grey-blue? এটা না জানলে, আপনার ঘর আপনার মতো হবে না।
আলো কেমন চান?
বাড়িতে কি প্রচুর প্রাকৃতিক আলো আসে? তাহলে কোন জায়গায় warm spotlight লাগবে? এই আলো-ছায়ার খেলা কিন্তু পুরো মুডটাই বদলে দিতে পারে।
আপনার বাজেট কতটা ফ্লেক্সিবল?
খুব দামি কিছু না চাইলেও, আপনি নিশ্চয় চান কিছু জিনিস long-lasting হোক? তাহলে কোন জিনিসে খরচ কমাবেন, আর কোনটায় ইনভেস্ট করবেন — সেটা আগে থেকেই ঠিক করা ভালো।
ম্যাটেরিয়াল নিয়ে কী ভাবনা?
আপনি কি টেকসই জিনিসে বিশ্বাসী? তাহলে MDF না, বরং laminated ply হোক? নাকি concrete finish? Wood veneer? – এগুলো নিয়ে আগেই কথা বললে পরে আফসোস হয় না।
শেষ কথা
Interior designing কোনো বিলাসিতা নয়, বরং আপনার জীবনের quality বাড়ানোর একটা উপায়। আপনার ডিজাইনারকে বুঝিয়ে বলুন আপনার গল্পটা — তাহলেই আপনার ঘরটা শুধু সুন্দর নয়, আপনার মতো হবে।
আর যদি এমন কারো দরকার হয় যে আপনাকে মন দিয়ে শুনবে — আমরা Studio Photik আছি, আপনার পাশে।
যোগাযোগ করুন:
বাসাবো, ঢাকা, ফোনঃ +8801896-400154, ইমেলঃ info@studiophotik.com